আশরাফুল আলম ওরফে হিরো আলম যিনি বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর । বেশ কয়েকবার একাধিক পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আবারও । তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।

এবার বগুড়া নয় ঢাকার ১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন তিনি। এই আসনের সবচেয়ে আলোচিত ও শক্ত প্রার্থী আন্দালিব রহমান পার্থ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি – বিজেপি থেকে লড়বেন। এছাড়াও জামায়াতে ইসলামি বাংলাদেশ, এনসিপিসহ আরও বেশ কয়টি দলেরও প্রার্থী রয়েছেন। তাদের সঙ্গে হিরো আলম এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হবেন বলেই জানা গেছে। তবে অনেকগুলো দল তার সঙ্গে যোগযোগ করছে বলেও জানান তিনি।

সাহসী কন্ঠ ডেস্ক: 









