পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে ঘুষ নেওয়া ও নিজস্ব দালাল চক্রের সদস্যের ভিডিও ধারণের সময় সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের অবরুদ্ধ করে মব সৃষ্টিরও চেষ্টাও করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে উপজেলা ভূমি অফিসে।
ভুক্তভোগী সাংবাদিক মাহমুদ হাসান দৈনিক নয়া দিগন্তের পটুয়াখালী প্রতিনিধি (ডিজিটাল)। এ ঘটনায় রাতেই তিনি রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, নয়া দিগন্তের সাংবাদিক মাহমুদ হাসানের মোবাইল ছিনিয়ে নেওয়া ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ বলেন, এ বিষয়ে আমাদের দিক থেকে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষ হলে ব্যবস্থা নেব।

সাহসী কন্ঠ ডেস্ক: 













