ঢালিউডের হার্ডহিটিং অ্যাকশন কিংবদন্তি রুবেল আবারো বড় পর্দায় ফিরছেন একেবারে নতুন মাত্রার চরিত্র নিয়ে। দীর্ঘদিন পর দর্শক তাকে দেখতে পারবে এক ভয়ংকর, গভীর ও মানসিক টানাপোড়েনের সুনিপুণ মিশেলে গড়া এক রূপে। এই চরিত্র নিয়ে সম্প্রতি কথা বলেছেন সিনেমাটির পরিচালক মিজানুর রহমান শামীম,

নির্মাতা জানান “রুবেল ভাইয়ের সঙ্গে কাজ করা সবসময়ই সম্মানের। কিন্তু এইবার তার জন্য আমি এমন একটি চরিত্র রেখেছি, যা তার কেরিয়ারে একেবারে ভিন্ন। এই চরিত্রে তার অভিনয় শক্তির এক নতুন দিক খুলে যাবে, যা আগে দর্শকরা দেখেননি। এটা একটি মানসিকভাবে জটিল, সাইকোলজিক্যাল থ্রিলার টাইপের চরিত্র। ভয়ের ছোঁয়া ও কৌশল দিয়ে তৈরি, যা রুবেল ভাই দুর্দান্তভাবে ফুটিয়ে তুলছেন।”
তিনি আরও জানান,
“শুটিং এখন চলমান। প্রতিটি দৃশ্যেই আমরা চেষ্টা করছি চরিত্রটির গভীরতা এবং আবেগগুলো সঠিকভাবে ফুটিয়ে তোলার। তিনি বলেন রুবেল ভাই তার পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করেছেন এবং আমরা বিশ্বাস করি, এটি দর্শকদের কাছে বড় চমক হবে।”
মিজানুর রহমান শামীমের এই বিশ্বাস এবং রুবেল ভাইয়ের অনবদ্য অভিনয় মিলিয়ে যে সিনেমাটি আসছে, সেটি অবশ্যই ঢালিউডে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে প্রত্যাশা করছেন অনেকেই।

মোঃ ফয়েজ আহম্মেদ ভূঁইয়া 












