সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে মোতাল্লেস হোসেন নামে এক ব্যক্তি ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে পুলিশের তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (৩১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, আদালতের আদেশ অনুযায়ী এসব হিসাবে মোট পাঁচ কোটি তিন লাখ তেত্রিশ হাজার সাতশ বিরাশি টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।

সাহসী কন্ঠ ডেস্ক: 













